প্রিন্ট এর তারিখ : ০৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬
সংসদে ফোন ব্যবহার করবেন না এমপিদের স্পিকারের কঠোর নির্দেশ
সংবাদ দিগন্ত ||
জাতীয় সংসদ অধিবেশন চলাকালে মোবাইল ফোন ব্যবহার না করার জন্য সংসদ সদস্যদের কড়া সতর্কবার্তা দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।মঙ্গলবার ‘পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’-এর ওপর আলোচনার সময় একজন সংসদ সদস্যকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখে স্পিকার রুলিং দেন।তিনি বলেন, ‘অনুগ্রহ করে সংসদে ফোন ব্যবহার করবেন না। এটি রীতিবিরুদ্ধ।আরও পড়ুন, ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে ভুয়া আবেদন! যাচাইয়ে ধরা পড়ল প্রায় ২০০ জাল দাবি এটি সবার জন্য প্রযোজ্য। সংসদের মর্যাদা সমুন্নত রাখবেন, এটাই আমি আশা করি।’এ সময় স্পিকার আরও বলেন, ‘মাননীয় সংসদ সদস্য, সংসদে কেউ কেউ টেলিফোন ব্যবহার করেন একটা আড়াল রেখে। আপনি তো খুল্লামখুল্লা ইউজ করছেন।’স্পিকারের এই মন্তব্যের মাধ্যমে সংসদীয় শৃঙ্খলা বজায় রাখা এবং অধিবেশনের মর্যাদা অক্ষুণ্ন রাখার বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।সংসদ পরিচালনার নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানিয়ে অধিবেশনের কার্যক্রম পরে স্বাভাবিকভাবে চলতে থাকে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত