প্রিন্ট এর তারিখ : ০৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬
আরও শক্তিশালী রিজার্ভ, বেড়ে ৩৭.৮৪ বিলিয়ন ডলার
সংবাদ দিগন্ত ||
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৮৪ বিলিয়ন মার্কিন ডলারে।সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ৬ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৭ হাজার ৮৪৭ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার। আরও পড়ুন, বিমান ভ্রমণে স্বস্তির ইঙ্গিত, জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসিঅন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩৩ হাজার ১৯৯ দশমিক ৩৯ মিলিয়ন ডলার।এর আগে ২ জুলাই দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ৬৫৮ দশমিক ৬৩ মিলিয়ন ডলার। অর্থাৎ কয়েক দিনের ব্যবধানে রিজার্ভে প্রায় ১৮৯ মিলিয়ন ডলার যোগ হয়েছে।অর্থনীতিবিদদের মতে, শক্তিশালী বৈদেশিক মুদ্রার রিজার্ভ আমদানি ব্যয় মেটানো, বিনিময় হার স্থিতিশীল রাখা এবং সামষ্টিক অর্থনীতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত