প্রিন্ট এর তারিখ : ০৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬
চট্টগ্রাম মহানগরীর চাপ কমাতে চার উপজেলায় স্যাটেলাইট শহরের প্রস্তাব
এম মিজানুর রহমান, ব্যুরো প্রধান চট্টগ্রাম: ||
ট্টগ্রাম মহানগরের ক্রমবর্ধমান জনসংখ্যা, আবাসন সংকট, যানজট এবং অবকাঠামোগত চাপ মোকাবিলায় নগর সম্প্রসারণের অংশ হিসেবে হাটহাজারী, বোয়ালখালী, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় মাস্টারপ্ল্যান অনুযায়ী পরিকল্পিত স্যাটেলাইট শহর গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।রোববার (৫ জুলাই) বিকেলে সচিবালয়ে দেশের নবনিযুক্ত নয়টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ প্রস্তাব উপস্থাপন করেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৈঠকে সিডিএ চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম মহানগরের জনসংখ্যা ও অর্থনৈতিক কর্মকাণ্ড ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। ফলে নগরের বিদ্যমান সড়ক, আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য নাগরিক সুবিধার ওপর চাপ বাড়ছে। এ বাস্তবতায় মাস্টারপ্ল্যান অনুযায়ী চারটি পার্শ্ববর্তী উপজেলায় আধুনিক ও পরিকল্পিত স্যাটেলাইট শহর গড়ে তোলা হলে নগরের ওপর বিদ্যমান চাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। একই সঙ্গে নতুন আবাসন, কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুবিধা বিকেন্দ্রীকরণের সুযোগ সৃষ্টি হবে। তিনি আরও উল্লেখ করেন, পরিকল্পিত উপশহর গড়ে উঠলে অনিয়ন্ত্রিত নগরায়ণ কমবে,আরও পড়ুন , রাজবাড়ীর পাংশায় পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করায় ৩ পরীক্ষার্থী বহিষ্কার ভূমির সুষম ব্যবহার নিশ্চিত হবে এবং দীর্ঘমেয়াদে একটি পরিবেশবান্ধব, টেকসই ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তোলা সহজ হবে। এছাড়া শিল্প, বাণিজ্য ও আবাসিক উন্নয়নকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার সুযোগও তৈরি হবে।বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন কর্তৃপক্ষগুলোর চেয়ারম্যানদের সব সেবা প্রদানকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেন। তিনি বলেন, পরিকল্পিত উন্নয়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে, যাতে নাগরিকরা দ্রুত ও মানসম্মত সেবা পান।একই সঙ্গে তিনি নগরগুলোকে সবুজ, পরিচ্ছন্ন, নিরাপদ ও টেকসই নগর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। নগর ব্যবস্থাপনায় পরিবেশ সংরক্ষণ, উন্মুক্ত স্থান বৃদ্ধি এবং আধুনিক অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শহরের নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার রাখা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবিত স্যাটেলাইট শহরগুলো বাস্তবায়িত হলে চট্টগ্রামের দীর্ঘদিনের যানজট, আবাসন সংকট এবং অপরিকল্পিত নগর বিস্তারের মতো সমস্যাগুলো মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। তবে এ ধরনের প্রকল্প বাস্তবায়নে ভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, পরিবেশগত ভারসাম্য এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কার্যকর সমন্বয় নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত