প্রিন্ট এর তারিখ : ০৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬
সক্রিয় অভিযানে তিতাস গ্যাস "নিয়মিত ম্যাজিস্ট্রেট দেওয়া হবে -এডিএম
মেহেদী, নিজস্ব প্রতিবেদক : ||
গাজীপুর জয়দেবপুর তিতাস গ্যাস অফিসের নেতৃত্বে নিয়মিত অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন, তিতাস গ্যাসের নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রে দিক নির্দেশনায় বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে গত কয়েক বছরে তুলনায় বকেয়া বিল আদায় বেড়েছে কয়েক গুণ।অভিযান আওতাধীন এলাকা, বাসন, সদর,গাছা সহ একাধিক স্থান।অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে কর্তৃপক্ষ। পাশাপাশি, আবাসিক এলাকায় অবৈধ গ্যাস সংযোগ রোধে নিয়মিত টহল জোর্দার করেছে তিতাস কর্তৃপক্ষ।তিতাস গ্যাস, জোনাল বিক্রয় অফিস জয়দেবপুর অফিস থেকে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থাকেন।আরও পড়ুন, পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১২ লিটার চোলাইমদ ও তৈরির উপকরণসহ আটক ২অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুর বলেন,চাওয়া মাত্রই নিয়মিত ম্যাজিস্ট্রেট দেওয়া হবে তিতাসের অভিযানে। প্রত্যেকটি অভিযানের সম্পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত জেলা প্রশাসন।তিতাস গ্যাস হেড অফিসের কর্মকর্তা (এডমিন) বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্নে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ইতিমধ্যেই গাজীপুর সম্পর্কে বিভিন্ন পত্র পত্রিকায় আমরা সংবাদ দেখছি। তারা ভালো করছে। অবৈধ গ্যাস সংযোগ রোধে তাদের কার্যক্রম আরো গতিশীল হবে বলে প্রত্যাশা রাখি।জয়দেবপুর তিতাস গ্যাস অফিস কর্তৃপক্ষ বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি জরিমানা করা হচ্ছে। আবার বকেয়া বিল আদায় হচ্ছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত