প্রিন্ট এর তারিখ : ০৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬
পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১২ লিটার চোলাইমদ ও তৈরির উপকরণসহ আটক ২
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ||
নওগাঁর পত্নীতলায় থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১২ লিটার চোলাইমদ এবং ৩০ লিটার চোলাইমদ তৈরির উপকরণসহ এক নারী ও এক পুরুষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।রবিবার (০৫ জুলাই, ২০২৬) বিকালে পত্নীতলা থানার হাসেনবেগপুর গ্রামে তাদের নিজ বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। আরও পড়ুন, পাঁচবিবিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতগ্রেফতারকৃত আসামিরা হলেন—বত্তিশ চন্দ্র ওরফে সুমন (২৮), পিতা-বিষ্ণুপদ এবং দীপ্তি (৩৭), স্বামী-বিদাশুত।অভিযানকালে আসামিদের হেফাজত থেকে ১২ লিটার চোলাইমদ ও ৩০ লিটার মদ তৈরির উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত