প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬
সুন্দর নগর গড়ার লক্ষ্যে গাজীপুর চৌরাস্তা এলাকা পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন সরকার
মোঃ ফরিদ হোসেন, গাজীপুর ||
পরিচ্ছন্ন, আধুনিক ও পরিকল্পিত নগর গড়ে তোলার লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার গাজীপুর চৌরাস্তা ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন।পরিদর্শনকালে তিনি সড়ক, ফুটপাত, যান চলাচল ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নগর উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় নগরের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পরিদর্শনের সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা নগরের বিভিন্ন সমস্যা, নাগরিক ভোগান্তি এবং সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন।আরও পড়ুন, বগুড়ায় র্যাব-১২ এর পৃথক দুটি অভিযানে ৫ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ ২ জন গ্রেফতার স্থানীয় জনগণের প্রত্যাশা ও নগর উন্নয়নের বিভিন্ন দিকও আলোচনায় উঠে আসে।পরিদর্শন শেষে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, “গাজীপুরকে একটি জনবান্ধব, পরিচ্ছন্ন ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। নগরবাসীর সুবিধা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।”স্থানীয় বাসিন্দারা প্রশাসকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের মাধ্যমে নগরের সার্বিক উন্নয়ন প্রত্যাশা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত