প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, এক নবজাতকের মৃত্যু
মামুন, ফরিদপুর প্রতিনিধি ||
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। আজ বৃহস্পতিবার হাসপাতালের লেবার ওয়ার্ডে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন ছেলে ও দুই মেয়েসহ পাঁচ নবজাতকের জন্ম হয়। তবে জন্মের পরপরই একটি নবজাতকের মৃত্যু হয়েছে।হাসপাতাল সূত্রে জানা যায়, ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া গ্রামের বাসিন্দা মোছা. চাঁদনী আক্তার, স্বামী মো. হাসান শেখ। আরও পড়ুন, কিশোরগঞ্জ এক্সপ্রেস কে জারিয়া পর্যন্ত বর্ধিত করনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধনপ্রসব বেদনা নিয়ে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন।জন্ম নেওয়া পাঁচ নবজাতকের মধ্যে একজন মারা গেলেও বাকি ৪ নবজাতককে হাসপাতালের ৯ম তলার শিশু ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। মা ও জীবিত ৪ নবজাতক বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মা ও নবজাতকদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত