প্রিন্ট এর তারিখ : ০২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬
শিক্ষার্থীদের নিরাপত্তায় ডিএসসিসির বিশেষ অভিযান, বখাটে উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত
সংবাদ দিগন্ত ||
রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বখাটেমুক্ত ও নিরাপদ রাখতে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, ফুটপাত ও সড়ক দখলমুক্ত এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বুধবার ধানমন্ডির কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ এবং এর আশপাশের এলাকায় মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্কুলের সামনে অবস্থান নেওয়া বখাটেদের ছত্রভঙ্গ করে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে পথচারীদের চলাচলের জন্য পুরো এলাকা উন্মুক্ত করা হয়।আরও পড়ুন, কার্যকর নবম পে স্কেল, বাড়তি বেতন পেতে অপেক্ষা আরও কয়েক মাসঅভিযান চলাকালে ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে পাঁচটি মামলা দায়ের করা হয়। এ সময় মোট ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে নিরাপদ পরিবেশ বজায় রাখা, ইভটিজিং ও বখাটেপনা প্রতিরোধ এবং নগরীর ফুটপাত ও উন্মুক্ত স্থান দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।নগরবাসীর প্রত্যাশা, এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে শিক্ষার্থীরা আরও নিরাপদ পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে এবং রাজধানীর জনচলাচলেও শৃঙ্খলা ফিরে আসবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত