প্রিন্ট এর তারিখ : ০২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন ৫ আগস্ট, দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার প্রস্তুতি
সংবাদ দিগন্ত ||
জুলাই ছাত্র আন্দোলনের স্মৃতি সংরক্ষণ ও গবেষণার উদ্দেশ্যে নির্মিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’ আগামী ৫ আগস্ট উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর এটি সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা করেছে সরকার।বুধবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন এবং জাদুঘর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন নিতাই রায় চৌধুরী।সভা শেষে জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব জানান, উদ্বোধনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। প্রদর্শনীর উপকরণ সংযোজন, নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থী ব্যবস্থাপনা এবং ডিজিটাল কনটেন্ট স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে।আরও পড়ুন, রিমান্ড শেষে আদালতে হাজির, কারাগারে সাবেক এমপি আশিকা সুলতানাজাদুঘরে জুলাই আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র, ভিডিওচিত্র, ঐতিহাসিক দলিল, সংবাদপত্রের সংরক্ষিত প্রতিবেদন, আন্দোলনে ব্যবহৃত ব্যানার, প্ল্যাকার্ড, পোশাক এবং শহীদ ও আহতদের বিভিন্ন ব্যক্তিগত স্মারক সংরক্ষণ করা হয়েছে। এছাড়া মাল্টিমিডিয়া ও ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে আন্দোলনের ধারাবাহিক ঘটনাপ্রবাহ, গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা উপস্থাপন করা হবে। গবেষকদের জন্য একটি তথ্যভিত্তিক আর্কাইভও রাখা হয়েছে।সংশ্লিষ্টদের মতে, এই জাদুঘর শুধু স্মৃতি সংরক্ষণের স্থান নয়; বরং জুলাই আন্দোলনের ইতিহাস, ত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও ভূমিকা রাখবে।উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে একাধিকবার জাদুঘর উদ্বোধনের ঘোষণা দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। এবার ৫ আগস্ট উদ্বোধনের লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত