প্রিন্ট এর তারিখ : ০২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬
মেজাজ হারালেন সোনাক্ষী
সংবাদ দিগন্ত ||
সোনাক্ষী সিনহা ও তার স্বামী জাহির ইকবাল সম্প্রতি থাইল্যান্ডের ফুকেটে দ্বিতীয় বিবাহবার্ষিকী উদ্যাপন শেষে ভারতে ফিরেছেন। দেশে ফেরার পর সোমবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় নৈশভোজে যান তারা।নৈশভোজ শেষে রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় উপস্থিত পাপারাজ্জিরা তাদের ঘিরে ছবি ও ভিডিও ধারণ করতে থাকেন। প্রথমে সোনাক্ষী হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দিলেও, কিছুক্ষণ পর টানা ফ্ল্যাশ ও ছবি তোলায় বিরক্তি প্রকাশ করেন।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিনি হাতজোড় করে উপস্থিত আলোকচিত্রীদের উদ্দেশে বলেন, ‘অনেক হয়েছে। আরও পড়ুন, নতুন করে প্রেমের গুঞ্জনধন্যবাদ, শুভরাত্রি। প্লিজ চলে যান।’ কিন্তু এরপরও ক্যামেরা বন্ধ না হওয়ায় তিনি আবারও অনুরোধ করেন, ‘এবার হয়েছে, ধন্যবাদ।’ পরে পরিবারের সদস্যদের সঙ্গে গাড়িতে করে সেখান থেকে চলে যান।ঘটনার ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ব্যক্তিগত ও পারিবারিক সময় কাটানোর ক্ষেত্রে সেলিব্রিটিদের গোপনীয়তার প্রতি আরও সংবেদনশীল হওয়া প্রয়োজন। অন্যদিকে, কেউ কেউ মনে করছেন জনসম্মুখে পরিচিত ব্যক্তিত্ব হওয়ায় পাপারাজ্জিদের উপস্থিতি স্বাভাবিক।তবে এ ঘটনায় সোনাক্ষী সিনহা বা জাহির ইকবাল আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত