প্রিন্ট এর তারিখ : ০২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬
আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা : এক প্রশ্নে পরীক্ষা, ১৪৫ ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ নজরদারি
সংবাদ দিগন্ত ||
অভিন্ন প্রশ্নপত্রে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হচ্ছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষায় প্রথমবারের মতো নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রশ্নফাঁস ও নকল রোধে নেওয়া হয়েছে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত সেট কোড ছাড়া কোনো প্রশ্নপত্র খোলা যাবে না। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।সারা দেশে ২ হাজার ৯৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, আরও পড়ুন, পানি, গ্যাস, জলাবদ্ধতাসহ নানা সমস্যা চিহ্নিত, সমন্বিত উদ্যোগের আশ্বাসযার ৪০টি রাজধানী ঢাকায়। নিরাপত্তার অংশ হিসেবে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। কোনো অবস্থাতেই মোবাইল ফোন বহন করা যাবে না। কেবল নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ও সাধারণ হাতঘড়ি ব্যবহার করা যাবে।লিখিত পরীক্ষা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। এরপর ১৫ আগস্টের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষা। শিক্ষা বোর্ডের আশা, কঠোর নিরাপত্তা ও সমন্বিত ব্যবস্থাপনায় এবারও সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত