প্রিন্ট এর তারিখ : ০২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬
ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহাকে বাংলাদেশের সুমিষ্ট আম শুভেচ্ছা উপহার দিল পররাষ্ট্র মন্ত্রণালয়
মোঃ শরীফুল ইসলাম, কসবা (ব্রাহ্মাণবাড়িয়া) প্রতিনিধি ||
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য উপহার হিসেবে বাংলাদেশের সুস্বাদু আম্রপালি ও হাড়িভাঙ্গা সুস্বাদু আম পাঠিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়।মঙ্গলবার (৩০ জুব) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তপথে আমগুলো আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে মোট ১২০ কার্টন আম পাঠানো হয়েছে। প্রতি কার্টনে ৫ কেজি করে মোট ৬০০ কেজি আমের সবগুলোই আম্রপলি ও হাঁড়িভাঙ্গা ।আরও পড়ুন,প্রশাসনিক পুনর্বিন্যাসে বড় সিদ্ধান্ত, অনুমোদন পেল ৩ উপজেলা ও ১ নতুন থানাআখাউড়া কাস্টমস ও বন্দর সূত্রে জানা যায়, একটি পিকআপ ভ্যানে করে পাঠানো আমগুলো দুপুরে আখাউড়া স্থলবন্দরে পৌঁছায়। পরে কাস্টম ক্লিয়ারিংস অ্যান্ড ফরোয়ার্ডিংয়ের দায়িত্বে থাকা শোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের তত্বাবধানে আম ভর্তি পিক-আপ আখাউড়া সীমান্তপথে আগরতলা পৌঁছায়। পরবর্তীতে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও তার রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে আমগুলো পৌঁছে দেবেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত