প্রিন্ট এর তারিখ : ০২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬
জার্মানিকে হারানো প্যারাগুয়েকে হালকাভাবে নিচ্ছেন না এমবাপ্পে
সংবাদ দিগন্ত ||
২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। তবে পরবর্তী প্রতিপক্ষ প্যারাগুয়েকে নিয়ে মোটেও নির্ভার নন দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।শেষ বত্রিশে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে ফ্রান্স। অন্যদিকে জার্মানিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চমক দেখিয়েছে প্যারাগুয়ে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে জয় তুলে নেয় লাতিন আমেরিকার দলটি।সুইডেন ম্যাচে জোড়া গোল করে গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির সমান ছয় গোল করেছেন এমবাপ্পে। আরও পড়ুন, লাউতারো না আলভারেজ, স্কালোনির সামনে কঠিন সিদ্ধান্তম্যাচ শেষে তিনি বলেন, ‘জার্মানির বিপক্ষে প্যারাগুয়ে যেভাবে খেলেছে, তাতে বোঝা গেছে তারা কতটা প্রস্তুত। বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব।’ফরাসি এই ফরোয়ার্ড আরও বলেন, নিজের পারফরম্যান্সের চেয়ে দলের সফলতাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, ‘এটি আমাকে নিয়ে নয়, পুরো দলকে নিয়ে। আমরা ভালো খেলেছি, তবে আরও উন্নতির সুযোগ রয়েছে।’আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় মধ্যরাতে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হবে ফ্রান্স ও প্যারাগুয়ের শেষ ষোলোর ম্যাচ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত