প্রিন্ট এর তারিখ : ৩০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬
যেকোনো মূল্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা : প্রধানমন্ত্রী
সংবাদ দিগন্ত ||
জাতীয় অগ্রাধিকার প্রকল্প হিসেবে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় অঙ্গীকারবদ্ধ এবং সরকার সেই লক্ষ্য বাস্তবায়নেই কাজ করছে।সোমবার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেট একটি বাস্তবমুখী, ভারসাম্যপূর্ণ ও সময়োপযোগী বাজেট, যা দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।তিনি জানান, গত তিন মাসে সারা দেশে ৯০০ কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কাজ সম্পন্ন হয়েছে। আগামী পাঁচ বছরে আরও ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে সরকারের, যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থার উন্নয়ন এবং নদী-খালের নাব্যতা ফিরিয়ে আনা সম্ভব হয়।অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার বিদ্যমান সংকটকে অস্বীকার করছে না, আরও পড়ুন, ডেঙ্গুতে ফের প্রাণহানি একদিনে আরও ৫জনের মৃত্যুতবে সংকটকে কোনো অজুহাত হিসেবেও ব্যবহার করবে না। রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে অর্থনীতি পুনরুদ্ধারে সরকার কাজ করে যাচ্ছে।তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের সময় বাস্তব প্রয়োজনের পরিবর্তে বিভিন্ন ‘ভ্যানিটি প্রজেক্ট’-এ বিপুল বৈদেশিক ঋণ নেওয়ায় বর্তমানে দেশের অর্থনীতির ওপর বড় চাপ তৈরি হয়েছে। প্রত্যাশিত রাজস্ব না আসায় ঋণের কিস্তি পরিশোধে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।প্রধানমন্ত্রী আরও বলেন, দায়িত্ব গ্রহণের সময় দেশের অর্থনীতি দুর্নীতি, অর্থপাচার, নীতিগত দুর্বলতা এবং বৈদেশিক ঋণের চাপে নাজুক অবস্থায় ছিল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গিয়েছিল এবং টাকার মানও উল্লেখযোগ্যভাবে কমে যায়।তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ’— এই নীতিকে সামনে রেখে সরকার একটি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে।প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব হবে, যখন সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে এবং কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতভাবে পাবেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত