প্রিন্ট এর তারিখ : ৩০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬
আগামীকাল ব্যাংক হলিডে: সব ব্যাংকে লেনদেন বন্ধ, থামবে শেয়ারবাজারও
সংবাদ দিগন্ত ||
আগামীকাল বুধবার, ১ জুলাই সারাদেশে পালিত হবে ব্যাংক হলিডে। ফলে দেশের সব তফশিলি ব্যাংকের শাখায় গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে দেশের শেয়ারবাজারের লেনদেনও।তবে বাংলাদেশ ব্যাংকসহ সব তফশিলি ব্যাংকের প্রধান কার্যালয় এবং কয়েকটি গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। সেখানে শুধুমাত্র প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কাজ চলবে। গ্রাহকদের কোনো ধরনের ব্যাংকিং সেবা দেওয়া হবে না।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতিবছর ১ জুলাই অর্ধবার্ষিক সমাপনী উপলক্ষে ব্যাংক হলিডে পালন করা হয়। এ সময় জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের আর্থিক হিসাব চূড়ান্ত করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়।আরও পড়ুন,আজ ঘোষণা হচ্ছে নতুন মুদ্রানীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই থাকবে কেন্দ্রীয় ব্যাংকএর ফলে বুধবার কোনো ব্যাংক শাখা থেকে টাকা জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডার কিংবা অন্য কোনো শাখাভিত্তিক ব্যাংকিং সেবা পাওয়া যাবে না।তবে গ্রাহকদের জন্য স্বস্তির খবর হলো, এটিএম বুথ, ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস—যেমন বিকাশ, নগদ, রকেটসহ অন্যান্য ডিজিটাল সেবা স্বাভাবিকভাবেই চালু থাকবে। যদিও আন্তঃব্যাংক নিষ্পত্তিনির্ভর কিছু সেবায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে।উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী প্রতি বছর ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে পালন করা হয়। এ দুই দিনে ব্যাংকগুলো গ্রাহকসেবা বন্ধ রেখে অভ্যন্তরীণ হিসাব-নিকাশ, আর্থিক প্রতিবেদন প্রস্তুত এবং প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত