প্রিন্ট এর তারিখ : ৩০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬
আজ ঘোষণা হচ্ছে নতুন মুদ্রানীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই থাকবে কেন্দ্রীয় ব্যাংক
সংবাদ দিগন্ত ||
নতুন অর্থবছর ২০২৬-২৭-এর প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি আজ মঙ্গলবার বিকেল ৩টায় ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে গভর্নর মো. মোস্তাকুর রহমান নতুন মুদ্রানীতির বিভিন্ন দিক তুলে ধরবেন।বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, পরিচালনা পর্ষদের সভায় ইতোমধ্যে নতুন মুদ্রানীতির অনুমোদন দেওয়া হয়েছে। উচ্চ মূল্যস্ফীতির চাপ বিবেচনায় এবার নীতি সুদহার ১০ শতাংশেই বহাল রাখার সম্ভাবনা রয়েছে।সরকার নতুন অর্থবছরের বাজেটে গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত মে মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৪২ শতাংশে পৌঁছেছে, যা টানা দুই মাস ৯ শতাংশের ওপরে রয়েছে।আরও পড়ুন, নারীদের জন্য সেলাই মেশিনে ৩৭ কোটি টাকা, সংসদে জানালেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রীঅর্থনীতিবিদরা বলছেন, বড় বাজেট ও প্রণোদনা কর্মসূচির কারণে অর্থনীতিতে গতি এলেও বাজারে অর্থপ্রবাহ বাড়লে মূল্যস্ফীতির ওপর নতুন চাপ সৃষ্টি হতে পারে। তাই কেন্দ্রীয় ব্যাংককে সতর্ক অবস্থান নিতে হতে পারে।বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের মহাপরিচালক ড. এজাজুল ইসলাম মনে করেন, বর্তমান পরিস্থিতিতে নীতি সুদহার কমানো হলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। তাই সংকোচনমূলক অবস্থান বজায় রাখাই যুক্তিযুক্ত।অন্যদিকে অর্থনীতি বিশ্লেষক মো. মাজেদুল হকের মতে, শুধু মুদ্রানীতি নয়; করব্যবস্থা, বাজার তদারকি, সরবরাহ ব্যবস্থা এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণেও কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে তিনি নীতি সুদহার কিছুটা কমিয়ে বিনিয়োগ ও বেসরকারি খাতের ঋণপ্রবাহ বাড়ানোর পরামর্শ দিয়েছেন।অর্থবছরের শুরুতেই ঘোষিত এই মুদ্রানীতি দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ঋণপ্রবাহ, বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত