প্রিন্ট এর তারিখ : ৩০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬
নারীদের জন্য সেলাই মেশিনে ৩৭ কোটি টাকা, সংসদে জানালেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী
সংবাদ দিগন্ত ||
অনগ্রসর নারীদের স্বাবলম্বী করতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সেলাই মেশিন কেনার জন্য ৩৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি জানান, সেলাই মেশিন কেনার কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে। ক্রয় সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে এসব মেশিন বিতরণ করা হবে।একই অধিবেশনে শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০২৬ ইতোমধ্যে সংসদে পাস হয়েছে। পাশাপাশি ডিএনএ আইন অনুযায়ী ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।আরও পড়ুন, আবারও বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ৩৬ দশমিক ৩১ বিলিয়ন ডলারে পৌঁছালমন্ত্রী আরও জানান, নির্যাতনের শিকার নারী ও শিশুকে সমন্বিত সেবা দিতে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে পর্যায়ক্রমে ৩৭টি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার স্থাপন করা হবে। এছাড়া ২৪ ঘণ্টার টোল-ফ্রি জাতীয় হেল্পলাইন ১০৯-এর মাধ্যমে এ পর্যন্ত ৮৮ লাখ ৪৬ হাজার ৯৪০ জন নারী ও শিশুকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে।এদিকে সংসদে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর জানান, বর্তমানে সরকারিভাবে কোনো পাটকল চালু নেই। তবে বিজেএমসির ২৫টি মিলের মধ্যে ১৪টি ইজারা দেওয়া হয়েছে, যার ৯টি ইতোমধ্যে উৎপাদনে ফিরেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত