প্রিন্ট এর তারিখ : ৩০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬
বিশ্বকাপের অন্যতম নাটকীয় মুহূর্তের জন্ম দিল মরক্কো
সংবাদ দিগন্ত ||
শেষ মুহূর্তের রুদ্ধশ্বাস নাটক। নিশ্চিত জয়ের স্বপ্ন দেখছিল নেদারল্যান্ডস। কিন্তু যোগ করা সময়ের শুরুতেই সব হিসাব বদলে দেন মরক্কোর দিয়প।ম্যাচের ৯০+১ মিনিটে ডান প্রান্ত থেকে তালবির ভাসিয়ে দেওয়া ক্রসে দুর্দান্ত হেডে বল জালে জড়ান দিয়প। আন্তর্জাতিক ফুটবলে এটি তার প্রথম গোল, আর সেই গোলেই ম্যাচে ১-১ সমতা ফিরিয়ে বিশ্বকাপে মরক্কোর আশা বাঁচিয়ে রাখেন তিনি।এর আগে ৭২তম মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। সেই লিড ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালায় ডাচরা।আরও পড়ুন, ১ রানের রুদ্ধশ্বাস জয়, টানা দ্বিতীয়বার ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ডমরক্কো একের পর এক আক্রমণ করলেও নেদারল্যান্ডসের রক্ষণ ছিল বেশ শক্ত। ৮৫তম মিনিটে ইসমাইল সাইবারি গোলের সুযোগ তৈরি করলেও অধিনায়ক ভার্জিল ফন ডাইকের দুর্দান্ত ট্যাকলে থেমে যায় সেই আক্রমণ।শেষদিকে দুই দলই একাধিক পরিবর্তন এনে ম্যাচের গতি বাড়ানোর চেষ্টা করে। নেদারল্যান্ডস রক্ষণ শক্ত করলেও শেষ পর্যন্ত যোগ করা সময়ে আর নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি।দিয়পের নাটকীয় সমতাসূচক গোলে ম্যাচের নির্ধারিত সময় শেষ হয় ১-১ সমতায়। ফলে জয়ী নির্ধারণে এখন মুখোমুখি হচ্ছে দুই দল অতিরিক্ত সময়ে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত