প্রিন্ট এর তারিখ : ৩০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬
সাতকানিয়া সাবেক চেয়ারম্যানের পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন
নুরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি ||
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক সিকদারকে পুনরায় চেয়ারম্যান পদে পুনর্বহালের দাবির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৮ জুন) বিকেল ৫টায় উপজেলার মনিয়াবাদ এলাকায় সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ ইসমাইল উদ্দিনের নেতৃত্বে এ মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মাহবুবুল হক সিকদারের বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর নির্যাতন, রাজনৈতিক হয়রানি, ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে পুনরায় চেয়ারম্যান পদে ফিরিয়ে আনার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা স্থানীয় জনমতের পরিপন্থী এবং এলাকার শান্তি-শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ বলে তারা দাবি করেন।বক্তারা বলেন, যদি বিতর্কিত ওই সাবেক চেয়ারম্যানকে পুনর্বহাল করা হয়, তাহলে এলাকায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হতে পারে। তার প্রত্যাবর্তনের মাধ্যমে ছাত্রলীগ, যুবলীগ, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধচক্র পুনরায় সক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে।আরও পড়ুন, লেখাপড়া নিয়ে দুশ্চিন্তা শেষ ৮ শিক্ষার্থীরতারা আরও বলেন, জনগণের প্রত্যাশা ও মতামতকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে স্থানীয় জনগণ তা মেনে নেবে না। প্রশাসনের উচিত জনগণের স্বার্থ, শান্তি ও সুশাসনের বিষয়টি বিবেচনায় নিয়ে বিতর্কিত ব্যক্তিকে পুনর্বহালের উদ্যোগ থেকে সরে আসা।এ সময় বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইউনিয়নের শান্তি, আইন-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।মানববন্ধনে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ ইসমাইল উদ্দিন, পুরানগড় ইউনিয়ন বিএনপির নেতা তাহের, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী খোকন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হেলাল উদ্দিন, ইউনিয়ন যুবদল নেতা হারুন রশীদ, জাসাসের ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক ওসমান গণি এবং সহ-যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নকশা।মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার, ফেস্টুন ও স্লোগান প্রদর্শনের মাধ্যমে তাদের প্রতিবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত