প্রিন্ট এর তারিখ : ৩০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬
মেধা আর অধ্যাবসায়ের স্বীকৃতি পেলেন দুপচাঁচিয়া জয়পুর পাড়ার কৃতি সন্তান মো: রফিকুল ইসলাম
মাসুদ রানা , দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধিঃ ||
বর্তমানে ৪৪ তম বিসিএস থেকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে কর্মরত এই তরুণ সম্প্রতি ৪৭ তম বিসিএস থেকে পুলিশ ক্যাডারে (ASP)সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার এই সাফল্যে পরিবার, এলাকাবাসী, বন্ধু-বান্ধবগণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দের বন্যা বইছে। তার পিতা আব্দুল জলিল, মাতা কামরুন নাহার। তিনি ২০২০ সালে বিবাহ সম্পন্ন করেন;সহধর্মিণী শামীমা ইসলাম এবং এক পুত্র সন্তানের পিতা তিনি। এছাড়া তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি তৃতীয়।আরও পড়ুন. বগুড়ায় ছিনতাইকারী কর্তৃক সিএনজি চালকে হত্যা : সিএনজি নিয়ে যায় ছিনতাইকারীরাশিক্ষাজীবনেও রফিকুল ইসলামের ছিল উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি দুপচাঁচিয়া ডি.এস কামিল মাদ্রাসা থেকে এসএসসি (দাখিল) এবং বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে উচ্চশিক্ষা গ্রহণ করেন।শিক্ষাজীবন শেষে কর্মজীবনে তিনি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যোগদান করেন। এরপরও তিনি নিজের স্বপ্ন পূরণে বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি চালিয়ে যান। তার এই সাফল্য তরুণ প্রজন্মের জন্য এক দারুণ অনুপ্রেরণা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত