প্রিন্ট এর তারিখ : ৩০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬
১ রানের রুদ্ধশ্বাস জয়, টানা দ্বিতীয়বার ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড
সংবাদ দিগন্ত ||
বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে আরেকটি রূপকথা লিখেছে আয়ারল্যান্ড। বেলফাস্টে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ ওভারের রুদ্ধশ্বাস লড়াইয়ে ১ রানের জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বার ভারতকে হারিয়েছে স্বাগতিকরা।এই পরাজয়ের মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের টানা ১৬ সিরিজ বা টুর্নামেন্টে অপরাজিত থাকার রেকর্ডের অবসান ঘটেছে। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারার পর এবারই প্রথম কোনো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে হারল ভারত।টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে আয়ারল্যান্ড। রস অ্যাডেয়ারের ঝড়ো সূচনার পর হ্যারি টেক্টর ও বেনজামিন ক্যালিটজের ৬৫ রানের জুটিতে লড়াকু সংগ্রহ পায় দলটি। টেক্টর ৫৩ ও ক্যালিটজ ৩৭ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান তোলে স্বাগতিকরা।আরও পড়ুন, বিশ্বকাপে মেসির রাজত্ব, এক আসরেই গড়লেন ৮ রেকর্ডভারতের হয়ে প্রিন্স যাদব ২২ রানে ৩টি এবং শিবম দুবে ২টি উইকেট শিকার করেন।জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই জোড়া ধাক্কা খায় ভারত। শূন্য রানে ফেরেন সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। পরে শ্রেয়াস আইয়ারও দ্রুত বিদায় নিলে বড় বিপদে পড়ে সফরকারীরা।তবে তিলক ভার্মা দুর্দান্ত লড়াই চালিয়ে যান। ৪৭ বলে ৫৫ রান করে তিনি ভারতকে জয়ের আশা দেখান। শেষদিকে হর্ষিত রানার ঝোড়ো ব্যাটিং ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে।শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ২১ রান। নাটকীয় সেই ওভারে একাধিক ওয়াইড, নো-বল ও বাউন্ডারি হলেও শেষ পর্যন্ত ১৫২ রানেই থেমে যায় ভারতের ইনিংস।আয়ারল্যান্ডের হয়ে জয় মুন্দ্রা ও ম্যাথু হল্যান্ড ৩টি করে উইকেট নিয়ে দলের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত