প্রিন্ট এর তারিখ : ৩০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬
উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বন্যা আতঙ্কে তীরবর্তী জনপদ
সংবাদ দিগন্ত ||
উজানের পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিপাতের প্রভাবে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করেছে। ফলে তিস্তা নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যা ও নদীভাঙনের আশঙ্কা।রোববার রাত ৯টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৫ মিটার। সেখানে বিপৎসীমা ধরা হয়েছে ৫২ দশমিক ১৫ মিটার। অর্থাৎ নদীর পানি বর্তমানে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ছয়টি ইউনিয়নের অন্তত ৮ থেকে ১০টি চর ও নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু করেছে। ইতোমধ্যে বেশ কিছু ফসলি জমি প্লাবিত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।আরও পড়ুন, সুদের টাকা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ১, আহত ৩০ নদীতীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে বন্যা ও নদীভাঙনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা আশঙ্কা করছেন, পানি আরও বাড়লে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হতে পারে।তিস্তা ডালিয়া পয়েন্টের পানির স্তর পরিমাপক নুরুল ইসলাম জানান, উজানের ঢলের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের সবকটি, অর্থাৎ ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার রায় বলেন, উজানের ঢলে নদীর পানি বেড়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি তিস্তার নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত