প্রিন্ট এর তারিখ : ২৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬
মেসিকে বেঞ্চে রেখেও দাপুটে আর্জেন্টিনা, ৩০ মিনিটেই জর্ডানের জালে দুই গোল
সংবাদ দিগন্ত ||
গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধের ৩০ মিনিটের মধ্যেই দুই গোল করে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে লিওনেল স্কালোনির দল।ম্যাচের ১৯তম মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করেন জিওভানি লো সেলসো। তার নিখুঁত শটে কোনো সুযোগই পাননি জর্ডানের গোলরক্ষক। লো সেলসোর অসাধারণ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।প্রথম গোলের পরও আক্রমণের ধার কমায়নি আলবিসেলেস্তেরা। বলের দখল ধরে রেখে একের পর এক আক্রমণে জর্ডানের রক্ষণভাগে চাপ সৃষ্টি করতে থাকে তারা।আরও পড়ুন.প্রথমবার বিশ্বকাপের নকআউটে কেপ ভার্দে, বিদায় সৌদি আরবের এরই ধারাবাহিকতায় ম্যাচের ৩০তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেজ। তার নিখুঁত শটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।এদিকে এই ম্যাচে একাদশে বড় ধরনের পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্কালোনি। আগের ম্যাচের শুরুর একাদশ থেকে মাত্র দুইজনকে রেখে নতুনভাবে দল সাজানো হয়েছে। অধিনায়ক লিওনেল মেসিকেও শুরু থেকে মাঠে নামানো হয়নি। অভিজ্ঞ এই তারকাকে বেঞ্চে রেখেই ম্যাচ শুরু করে আর্জেন্টিনা।তবে ম্যাচের আগে স্কালোনি জানিয়েছেন, দ্বিতীয়ার্ধে মেসিকে মাঠে নামানো হতে পারে। ফলে সমর্থকদের চোখ এখন দ্বিতীয়ার্ধের দিকেই।অন্যদিকে, জর্ডান কয়েকবার আক্রমণে ওঠার চেষ্টা করলেও আর্জেন্টিনার শক্তিশালী রক্ষণভাগ ভেদ করে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত