প্রিন্ট এর তারিখ : ২৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬
সংসদে প্রধানমন্ত্রীর বার্তা বাংলাদেশই ছিল প্রতিটি আলোচনার কেন্দ্রবিন্দু
সংবাদ দিগন্ত ||
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মালয়েশিয়া ও চীন সফরে তিনি ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, বরং বাংলাদেশের মানুষ এবং রাষ্ট্রের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। সফরে অর্জিত যেকোনো সাফল্য সরকারের নয়, পুরো বাংলাদেশের অর্জন বলেও মন্তব্য করেন তিনি।শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, অর্থাৎ বাজেট অধিবেশনের ১৬তম কার্যদিবসে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য উত্থাপিত ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হলে সংসদে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ সরকারকে তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবেই তিনি দুই দেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা করেছেন।তিনি আরও বলেন, সফরে যদি ইতিবাচক কোনো অর্জন হয়ে থাকে, আরো পড়ুন , ১৫ বছর পর বাধ্যতামূলক হতে পারে এনআইডি নবাসেটি ব্যক্তিগত নয়; বরং বাংলাদেশের মানুষের অর্জন। তিনি সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের এই স্বীকৃতি সরকারকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।এ সময় প্রধানমন্ত্রী বিএনপির দীর্ঘদিনের স্লোগান ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’-এর কথা উল্লেখ করে বলেন, দেশের স্বার্থই সরকারের প্রতিটি সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু।তিনি সরকারি ও বিরোধী—উভয় দলের সংসদ সদস্যদের ধন্যবাদ জানান। বিশেষ করে বিরোধীদলীয় নেতার সহযোগিতামূলক মনোভাবের প্রশংসা করে বলেন, জাতীয় স্বার্থের প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। পরে আলোচনা শেষে কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।আলোচনায় অংশ নেওয়া সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, সংসদে অনুষ্ঠিত আলোচনা স্পষ্টভাবে প্রমাণ করে যে প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত