প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬
শ্যামলীতে হাসপাতালে অক্সিজেন লিকেজ, শিশুর মৃত্যু নিয়ে বিতর্ক
সংবাদ দিগন্ত ||
রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজের ঘটনায় চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে—এমন অভিযোগ উঠেছে।মঙ্গলবার বিকেলে শ্যামলীর ‘শ্যামলী বেবি কেয়ার’ হাসপাতালে এ ঘটনা ঘটে। শিশুটির স্বজনদের দাবি, চিকিৎসাধীন অবস্থায় শিশু ভালো হচ্ছিল। কিন্তু অক্সিজেন লাইনে লিকেজ হওয়ার পর তার মৃত্যু ঘটে।শিশুটির বাবা মো. ফারুক অভিযোগ করে বলেন, চিকিৎসা চলাকালীন হঠাৎ অক্সিজেন লাইনে সমস্যা দেখা দেয় এবং এর পরপরই তার সন্তানের মৃত্যু হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুটি হাম-পরবর্তী জটিলতায় আক্রান্ত ছিল এবং আগে থেকেই তার অবস্থা সংকটাপন্ন ছিল। আরও পড়ুন, খিলক্ষেতে স্ত্রী হত্যার অভিযোগে রিকশাচালক স্বামী আটকঅক্সিজেন লাইনের লিকেজের সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক নেই বলেও তারা দাবি করে।ঘটনার পর হাসপাতালে ভর্তি থাকা আরও পাঁচ শিশুকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।এদিকে চিকিৎসকরা জানান, শিশুটিকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল এবং পরে অবস্থার অবনতি হলে তাকে এইচডিইউতে নেওয়া হয়। চিকিৎসকদের ভাষ্যমতে, অক্সিজেন লাইনে বিকট শব্দ ও লিকেজ দেখা দিলেও শিশুর মৃত্যুর সঙ্গে সেটির সম্পর্ক কাকতালীয় হতে পারে।ঘটনার পর মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত