প্রিন্ট এর তারিখ : ২৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী মামলায় কামরুল–মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
সংবাদ দিগন্ত ||
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ।মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।প্রসিকিউশন সূত্র জানায়, প্রথমে মামলার সূচনা বক্তব্য বা ওপেনিং স্টেটমেন্ট উপস্থাপন করা হবে। এরপর প্রথম সাক্ষীর জবানবন্দির মধ্য দিয়ে শুরু হবে সাক্ষ্যগ্রহণের আনুষ্ঠানিক ধাপ।আরও পড়ুন, নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় মাঠে বিজিবি, ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালনএর আগে গত ১৭ জুন এ মামলার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের দিন নির্ধারণ করা হয়।মামলায় এর আগে ৩০ এপ্রিল কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১।প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় সরকারকে টিকিয়ে রাখতে তারা বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দেন এবং আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহারের প্ররোচনা দেন।অভিযোগে আরও বলা হয়, তাদের প্ররোচনায় সংঘটিত সহিংসতায় রাজধানীর বাড্ডাসহ আশপাশ এলাকায় ২৩ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত