প্রিন্ট এর তারিখ : ২৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬
মেসির হ্যাটট্রিকে উড়ছে আর্জেন্টিনা, এবার নজর অস্ট্রিয়া ম্যাচে
সংবাদ দিগন্ত ||
বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়ার খুব কাছাকাছি আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে লিওনেল মেসির দল এবার মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রিয়ার।আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়েছে আর্জেন্টিনা। সেই ম্যাচে হ্যাটট্রিক করে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেন লিওনেল মেসি।ম্যাচ শেষে সতীর্থ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার বলেন, মেসির মতো ফুটবলার আর আসবে না। তাঁর খেলা অনুকরণ করা প্রায় অসম্ভব, তবে তাঁর বিনয় ও মূল্যবোধ তরুণদের জন্য বড় অনুপ্রেরণা।আরও পড়ুন, স্পেন সসৌদি আরব লড়াইয়ে প্রথম জয়ের সন্ধান দুই দলেরইআলজেরিয়ার বিপক্ষে ম্যাচে দলের সমন্বিত আক্রমণেই তৈরি হয় মেসির হ্যাটট্রিক। একটি গোলের সুযোগ তৈরি করেন ম্যাক অ্যালিস্টার নিজেই, আর তৃতীয় গোলটি আসে দারুণ দলীয় সমন্বয়ের পর মেসির নিখুঁত ফিনিশে।এই ম্যাচে আরও একটি ইতিহাস গড়েন মেসি। বিশ্বকাপে এটি ছিল তাঁর ষষ্ঠ আসর এবং হ্যাটট্রিকের মাধ্যমে তিনি উঠে যান সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথ শীর্ষে।৮০ মিনিটে মাঠ ছাড়ার সময় স্টেডিয়ামের দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান আর্জেন্টাইন অধিনায়ককে।এখন সব চোখ অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় আর্জেন্টিনা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত