প্রিন্ট এর তারিখ : ২১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬
সামান্থার মা হওয়ার গুঞ্জন
সংবাদ দিগন্ত ||
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে ঘিরে আবারও শুরু হয়েছে মা হওয়ার গুঞ্জন। সম্প্রতি তার নতুন সিনেমা ‘মা ইনতি বানগারাম’-এর সাফল্য উদ্যাপন অনুষ্ঠানে উপস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীর শারীরিক গঠনে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে বলে দাবি করছেন অনেক নেটিজেন। তাদের ধারণা, সামান্থার ‘বেবি বাম্প’-এর আভাস মিলেছে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীকে অগ্রিম শুভেচ্ছা জানাতে শুরু করেছেন অসংখ্য ভক্ত।আরও পড়ুন, নতুন রূপে বুবলীতবে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত সামান্থা কিংবা তার স্বামী রাজ নিদিমোরুর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে মা হওয়ার খবরটি এখনো কেবল গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে।উল্লেখ্য, রাজকে বিয়ের আগে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন সামান্থা। ২০২১ সালে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। পরে গত বছরের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরে ঘরোয়া আয়োজনে রাজ নিদিমোরুর সঙ্গে নতুন জীবনের সূচনা করেন এই অভিনেত্রী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত