প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬
দৌলতদিয়ায় মাদকবিরোধী অভিযানে হামলা, হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই
সংবাদ দিগন্ত ||
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে হ্যান্ডকাপ পরানো এক আসামিকে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২০ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে দৌলতদিয়ার এশিয়া বোডিং এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় গাঁজাসহ আশীষ চন্দ্র শীলকে গ্রেপ্তার করা হয় এবং তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।পরে দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় ফয়সাল নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পরানো হয়। আরও পড়ুন, পাঁচবিবিতে ২০ বোতল নিষিদ্ধ ভারতীয় সিরাপসহ মাদক কারবারি গ্রেফতারএ সময় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা আকস্মিক হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ ওই আসামিকে ছিনিয়ে নেয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়।সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান জানান, অভিযান চলাকালে দুজনকে আটক করা হলেও একজনকে সাজা দেওয়া হয় এবং অন্যজনকে হ্যান্ডকাপ পরানোর পরই সংঘবদ্ধ চক্র হামলা চালিয়ে ছিনিয়ে নেয়। বিষয়টি আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত