প্রিন্ট এর তারিখ : ২১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬
দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দুপুর পর্যন্ত সতর্কতা
সংবাদ দিগন্ত ||
দেশের ১৪টি জেলার ওপর দিয়ে রোববার (২১ জুন) দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।আরও পড়ুন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে তারেক রহমান এ সময় এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।সতর্কবার্তাটি রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ে নৌযান ও নদীপথ ব্যবহারকারীদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।আবহাওয়া অধিদপ্তর পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখার পাশাপাশি পরবর্তী নির্দেশনা অনুসরণ করতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত