প্রিন্ট এর তারিখ : ২১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ঘিরে সোনারগাঁওয়ে উৎসবমুখর পরিবেশ
পীর মোহাম্মাদ ||
প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করতে সোনারগাঁওয়ে বড় পর্দায় ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর ফাইনাল খেলা প্রদর্শনের আয়োজন করা হয়।শনিবার (২০ জুন) উপজেলা প্রশাসন, সোনারগাঁওয়ের উদ্যোগে ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে ফাইনাল ম্যাচ উপভোগ করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।সারাদেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাছাই হয়ে আসা চারটি বিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের এ ফাইনাল খেলা ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। আরও পড়ুন, নদীতে নৌকায় বসে থাকা অবস্থায় বজ্রাঘাত এর সরাসরি সম্প্রচার উপভোগ করতে ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জড়ো হয় বিপুল সংখ্যক শিক্ষার্থী।এ সময় জেলা প্রশাসক ও সংসদ সদস্য শিক্ষার্থীদের সঙ্গে খেলার বিভিন্ন মুহূর্ত উপভোগ করেন এবং খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা বিকাশের গুরুত্ব তুলে ধরেন।জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, খেলাধুলা শিশুদের সুস্থ বিকাশের অন্যতম মাধ্যম। প্রাথমিক পর্যায় থেকেই খেলাধুলার চর্চা তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে।সংসদ সদস্য মো. আজহারুল ইসলাম মান্নান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।উল্লেখ্য, একই দিনে সোনারগাঁওয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নবিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ‘বহিরাঙ্গন’-এও অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত