প্রিন্ট এর তারিখ : ২১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬
মোহাম্মদপুরকে অপরাধমুক্ত করা হবে, অপরাধীদের নির্মূলের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
সংবাদ দিগন্ত ||
রাজধানীর মোহাম্মদপুর এলাকাকে অপরাধমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরেই মোহাম্মদপুর অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। তবে বর্তমান সরকার এ এলাকাকে নিয়ন্ত্রণে এনে অপরাধীদের নির্মূল করবে।তিনি দাবি করেন, আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দ্রুত কাজ করছে এবং এর ইতিবাচক প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান।আরও পড়ুন, দেশে খাদ্যশস্যের মজুদ ২০.৬০ লাখ টন ছাড়াল, নিরাপদ অবস্থানে সরবরাহ ব্যবস্থাসাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোলের সহায়তায় তাকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে এবং প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার আশা প্রকাশ করেন তিনি।এ সময় তিনি আরও বলেন, জনগণের মধ্যে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে যে ধারণা ছিল, তা এখন বদলেছে। আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হচ্ছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত