প্রিন্ট এর তারিখ : ২১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬
চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধ না হলে স্বস্তি আসবে না: ডা. শফিকুর রহমান
সংবাদ দিগন্ত ||
দেশে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করা সম্ভব হলে সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ শহরের রয়েল পার্টি সেন্টারে জেলা জামায়াতের বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ছাড়া চাঁদাবাজি বা সিন্ডিকেট কোনোভাবেই টিকে থাকতে পারে না। তার মতে, চাঁদাবাজি কমার পরিবর্তে বরং দিন দিন বাড়ছে।তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো যদি তাদের কর্মীদের সামাজিক অপকর্ম ও চাঁদাবাজি থেকে বিরত রাখতে ব্যর্থ হয়, তবে সেই দলের রাষ্ট্র পরিচালনার নৈতিক অধিকার প্রশ্নবিদ্ধ হয়।আরও পড়ুন, একদলীয় শাসনের আশঙ্কা, সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জামায়াত আমিরেরবাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষায়, সরকার কর কমালেও সাধারণ মানুষ তার সুফল পাচ্ছে না, কারণ বাজার নিয়ন্ত্রণ করছে বিভিন্ন সিন্ডিকেট।তিনি বলেন, কিছু প্রভাবশালী গোষ্ঠীর কারণে সাধারণ ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না, তারা চাঁদাবাজি ও সিন্ডিকেটের চাপে অতিষ্ঠ।গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাই অন্যায়, দুর্নীতি ও পেশিশক্তির বিরুদ্ধে তাদের নিরপেক্ষ ও সাহসী ভূমিকা রাখা প্রয়োজন।সম্মেলনে তিনি আগামীর বাংলাদেশ নিয়ে তাঁর রূপকল্প তুলে ধরে বলেন, একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলা সম্ভব, যেখানে ধনী-গরিব নির্বিশেষে সবাই সমান ন্যায়বিচার পাবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত