প্রিন্ট এর তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬
কসবায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সংবাদ দিগন্ত, কসবা, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ||
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ রাজিব মিয়া (৩২) নামে এক অভিযুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১৯ জুন) ভোর ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল উপজেলার কসবা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কালিকাপুর এলাকায় অভিযান পরিচালনা করে।আরও পড়ুন ,মেহেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারপুলিশ জানায়, অভিযানের সময় রাজিব মিয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদক জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রাজিব মিয়া কালিকাপুর এলাকার মোবারক হোসেনের ছেলে।কসবা থানা পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কসবা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত