প্রিন্ট এর তারিখ : ১৯ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬
আগের রঙের পোশাকে ফিরছে পুলিশ
সংবাদ দিগন্ত ||
দেশের পুলিশ সদস্যদের পোশাকে আবারও পরিবর্তন আনা হয়েছে। ‘গাঢ় নীল’ এবং ‘হালকা অলিভ’ বা জলপাই রঙের সংমিশ্রণে আগের পোশাক ব্যবস্থায় ফিরছে বাংলাদেশ পুলিশ। এ বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হয়েছে।পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সই করেছেন পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।গেজেট অনুযায়ী, জেলা পুলিশসহ অন্যান্য ইউনিটের সদস্যদের শার্ট হবে গাঢ় নীল রঙের। অন্যদিকে দেশের সব মেট্রোপলিটন পুলিশের সদস্যরা আরো পড়ুন , জনপ্রশাসনে বড় রদবদল, বদলি-পদোন্নতি ১২ কর্মকর্তারহালকা অলিভ বা জলপাই রঙের শার্ট পরবেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সব ইউনিটের পুলিশ সদস্যদের প্যান্টের রঙ হবে খাকি।পুলিশ সদর দপ্তর জানিয়েছে, নতুন ইউনিফর্মের মাধ্যমে বাহিনীর পরিচিত ঐতিহ্যবাহী রঙের ধারাবাহিকতা ফিরিয়ে আনা হচ্ছে। একই সঙ্গে মাঠ পর্যায়ে ইউনিফর্ম ব্যবস্থায় সমন্বয় আনার লক্ষ্যেও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে এই পরিবর্তনের আওতার বাইরে রাখা হয়েছে কয়েকটি বিশেষায়িত ইউনিটকে। এর মধ্যে রয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন, স্পেশাল ব্রাঞ্চ, অপরাধ তদন্ত বিভাগ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। অর্থাৎ এসব ইউনিটের বর্তমান পোশাকে কোনো পরিবর্তন আনা হয়নি।নতুন গেজেট জারির ফলে শিগগিরই মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের পোশাকে এ পরিবর্তন দৃশ্যমান হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত