প্রিন্ট এর তারিখ : ২১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬
ফিরবেন না পপি
সংবাদ দিগন্ত ||
জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি আর চলচ্চিত্রে ফিরছেন না বলে জানা গেছে। দীর্ঘদিন আড়ালে থাকার পর তার ঘনিষ্ঠ সূত্র থেকে এমন তথ্যই মিলেছে।২০২০ সালের পর থেকেই তিনি চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরে যান। সর্বশেষ তিনি ‘ডাইরেক্ট অ্যাকশন’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন। এরপর ধীরে ধীরে আড়ালে চলে যান এই জনপ্রিয় নায়িকা।এর মধ্যে একবার শিল্পী সমিতির নির্বাচনের সময় একটি ভিডিও বার্তায় তাকে দেখা গেলেও পরে আবারও তিনি নিভৃতে চলে যান।আরও পড়ুন, তোপের মুখে সোনম কাপুরজানা গেছে, পপি বিয়ে করে এখন সংসার জীবনেই স্থায়ী হয়েছেন। তিনি একটি পুত্রসন্তানের মা হয়েছেন বলেও জানা যায়। তবে এ বিষয়ে তিনি প্রকাশ্যে কিছু বলেননি।দীর্ঘ দুই দশকের বেশি সময় চলচ্চিত্রে কাজ করে তিনি অর্জন করেছেন জনপ্রিয়তা, প্রশংসা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার।তবে এখন ঘনিষ্ঠ সূত্র বলছে, তিনি আর সিনেমায় ফিরতে চান না। এমনকি প্রযোজনা করার যে পরিকল্পনার কথা আগে জানিয়েছিলেন, সেটিও আর বাস্তবায়নের সম্ভাবনা নেই।বর্তমানে তিনি স্বামী ও সন্তানকে নিয়েই সময় কাটাচ্ছেন এবং চলচ্চিত্র জগত থেকে পুরোপুরি দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত