প্রিন্ট এর তারিখ : ২১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬
ঘরের মাঠে জয়, বিশ্বকাপের শেষ ৩২-এ মেক্সিকো প্রথম দল
সংবাদ দিগন্ত ||
২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম দল হিসেবে জায়গা নিশ্চিত করেছে সহ-আয়োজক মেক্সিকো। ঘরের মাঠে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে এই সাফল্য অর্জন করে তারা।গুয়াদালাহারায় অনুষ্ঠিত গ্রুপ ‘এ’-এর ম্যাচে শুরুতে মেক্সিকোর পারফরম্যান্স ছিল তুলনামূলকভাবে দুর্বল। প্রথমার্ধে তারা তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি, ফলে দর্শকদের দুয়োও শুনতে হয় স্বাগতিকদের।তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলে যায় ম্যাচের চিত্র। ৫০তম মিনিটে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সেউং-গিউর একটি ভুলের সুযোগ নেন মেক্সিকান মিডফিল্ডার লুইস রোমো। তিনি ট্যাপ-ইন করে বল জালে জড়িয়ে দেন।আরও পড়ুন, বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি: হ্যাটট্রিকে ক্লোসার পাশেএরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া। একাধিক আক্রমণ করলেও মেক্সিকোর রক্ষণভাগ ও গোলরক্ষক রাউল রাঙ্গেল দৃঢ়ভাবে তা প্রতিহত করেন।৮৭তম মিনিটে দক্ষিণ কোরিয়া সবচেয়ে সহজ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। অন্যদিকে শেষদিকে মেক্সিকোও ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও কোরিয়ান গোলরক্ষক তা রুখে দেন।শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো। এই জয়ের ফলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে প্রবেশ করে।এখন টানা দুই জয়ে আত্মবিশ্বাসী মেক্সিকো সম্ভাব্য শেষ ৩২ ও শেষ ১৬-এর ম্যাচ খেলবে মেক্সিকো সিটিতে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত