প্রিন্ট এর তারিখ : ১৯ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
বগুড়া গাবতলীতে ২০০পিস ইয়াবা ট্যাবলেট ও ২১ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার
মাসুদ রানা , দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধিঃ ||
মাদক বিরোধী অভিযানে, সিপিএসসি বগুড়া, র্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়ার গাবতলী উপজেলা সারোটিয়া গ্রামের ইউনিয়ন ভূমি অফিসের গেইটের সামনে কতিপয় ব্যক্তি অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত বুধবার (১৭ জুন) সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল কর্তৃক বগুড়ার গাবতলী উপজেলার সারোটিয়া গ্রাম, ভূমি অফিসের গেইটের সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ।আরও পড়ুন, টঙ্গী পশ্চিম থানার অভিযানে হানি ট্র্যাপ চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ভিকটিমধৃত অভিযুক্ত আসামীরা হলো, মোঃ সমুন (২৪), পিতা মোঃ আনিছার বাবু, মোঃ আমিনুর ইসলাম (ওরফে) ঝন্টু (৪০), পিতা মৃতঃ আব্দুল আলীম, সাং সারোটিয়া, মোঃ রাকিব ফকির (২৭), পিতা মোঃ রঞ্জু ফকির, উভয়েরই গ্রাম সারোটিয়া, থানা-গাবতলী-বগুড়াগণকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২১ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির কাজে ব্যাবহৃত ২টি স্মার্ট মোবাইল, ৩টি বাটন মোবাইল, ৬টি সিম এবং নগদ ৮,০৫০/- টাকাসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীগণকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য, বগুড়া গাবতলী থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত