প্রিন্ট এর তারিখ : ১৯ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
টঙ্গী পশ্চিম থানার অভিযানে হানি ট্র্যাপ চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ভিকটিম
মোঃ ফরিদ হোসেন , গাজীপুর প্রতিনিধি ||
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে হানি ট্র্যাপ চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় চক্রের কবল থেকে এক ভিকটিমকে উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) টঙ্গী পশ্চিম থানা এলাকায় পরিচালিত অভিযানে হানি ট্র্যাপ চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে প্রতারণা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।আরও পড়ুন, গাজীপুরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, অভিযুক্ত পুলিশ হেফাজতেএছাড়াও পৃথক অভিযানে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। একই দিনে একজন ছিনতাইকারী এবং সাতজন মাদকসেবীকেও আটক করে পুলিশ।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত