প্রিন্ট এর তারিখ : ১৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬
৩০ লাখ কোটি টাকার ঋণের চাপেও থেমে নেই উন্নয়ন কার্যক্রম
সংবাদ দিগন্ত ||
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে বর্তমান সরকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।বুধবার হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, বিপুল ঋণের চাপ থাকা সত্ত্বেও সরকার জনকল্যাণমূলক কার্যক্রম থেকে সরে আসেনি। সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে।আরো পড়ুন , গার্মেন্টস থেকে সংসদ সবখানেই বাড়ছে নারীর অবদানতিনি বলেন, শুধু অবকাঠামো নির্মাণ নয়, বরং প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নই প্রকৃত উন্নয়ন। এ লক্ষ্যেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় ব্যক্তিদের ভাতা, ক্রীড়াবিদদের সম্মানীসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।মীর হেলাল আরও বলেন, সরকারের উদ্দেশ্য হলো মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসা।আসন্ন বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত