প্রিন্ট এর তারিখ : ১৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
এক ম্যাচেই বিশ্বকাপের নায়ক, তবু মায়ের জন্য কাঁদলেন ভোজিনিয়া
সংবাদ দিগন্ত ||
ফুটবল বিশ্বকাপ মানেই রূপকথার জন্ম। আর এবার সেই রূপকথার নতুন নাম—ভোজিনিয়া। স্পেনের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন দলকে একের পর এক অবিশ্বাস্য সেভে রুখে দিয়ে বিশ্বকাপের আলোচনার কেন্দ্রে এখন কেপ ভার্দের এই ৪০ বছর বয়সী গোলরক্ষক।কিন্তু মাঠে যিনি ‘দেয়াল’, মাঠের বাইরের গল্পটা যেন আরও বেশি হৃদয় ছুঁয়ে যায়।স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে সতীর্থকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন ভোজিনিয়া। কোটি মানুষের মনে প্রশ্ন—কেন কাঁদছিলেন এই নতুন নায়ক?পরে জানা যায়, জীবনের সবচেয়ে বড় অর্জনের মুহূর্তে পাশে ছিলেন না তাঁর মা। কারণ—ভিসা জটিলতা আর অর্থের সংকট।ভোজিনিয়া জানান, দাদা-দাদির কাছেই বড় হয়েছেন তিনি। কিন্তু তারা কয়েক বছর আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আর বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে মাকে নিয়ে যেতে প্রয়োজন ছিল প্রায় ১৫ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৮ লাখ টাকারও বেশি ফেরতযোগ্য বন্ড। সেই অর্থ জোগাড় করতে পারেননি কেপ ভার্দের এই গোলকিপার।যে মানুষটি ম্যাচে স্পেনের আক্রমণ একাই থামিয়ে দিলেন, বাস্তব জীবনের লড়াইয়ে তিনিও যেন আমাদের মতোই এক সাধারণ মানুষ।আসল নাম জোসিমার হোসে এভোরা দিয়াস। তবে বিশ্ব আজ তাঁকে চেনে ‘ভোজিনিয়া’ নামে। ছোটবেলায় বন্ধুদের দেওয়া মজার সেই নামই একসময় হয়ে ওঠে তাঁর পরিচয়।জীবনের পথটাও সহজ আরো পড়ুন , আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ ফুটবল জ্বরে কাঁপছে দেশছিল না। ২৫ বছর বয়সের আগে পেশাদার ফুটবলেই পা রাখেননি। অ্যাঙ্গোলা, মলদোভা, সাইপ্রাস আর স্লোভাকিয়া ঘুরে এখন খেলছেন পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব চাভেসে। একসময় ফুটবল ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু বিশ্বকাপের স্বপ্ন তাঁকে আবার ফিরিয়ে আনে মাঠে।আর সেই স্বপ্নের মঞ্চেই ইতিহাস গড়লেন ভোজিনিয়া। ৪০ বছর বয়স পেরিয়ে বিশ্বকাপের এক ম্যাচে অন্তত সাতটি সেভ করা ইতিহাসের মাত্র দ্বিতীয় গোলরক্ষক এখন তিনি।বিশ্বকাপ ভোজিনিয়াকে দিয়েছে তারকাখ্যাতি। কিন্তু তাঁর চোখের জল মনে করিয়ে দেয়—সবচেয়ে বড় জয়ও কখনো কখনো অসম্পূর্ণ থেকে যায়, যদি গ্যালারিতে বসে মা বলতে না পারেন—‘ওই যে, আমার ছেলে!’
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত