প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
খায়ের আহম্মদ খন্দকার লিমন , জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ ||
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কিশোরগঞ্জ জেলা শাখা । মঙ্গলবার (১৬ জুন) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, গত ১১ জুন দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংঘটিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ধরনের ঘটনা শুধু একটি প্রতিষ্ঠানের ওপর আঘাত নয় বরং মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের মর্যাদার উপর আঘাত। আরও পড়ুন , গঙ্গাচড়ায় প্রাইজ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ বক্তারা আরও বলেন, মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক, স্বাধীনতার ৫৫ বছর পরে এরকম একটা নেক্কারজনক ঘটনা দেখতে হবে শুনতে হবে এজন্য জাতি হিসেবে আমরা লজ্জিত। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক এ কে এম ফজলুর রহমান, জেলা সদস্য বশির উদ্দিন ফারুকী, জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদ ইসলাম জানু এবং সদস্য দেলোয়ার হোসেন মজনু সহ অনেকেই।পরে সংগঠনের নেতারা কিশোরগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত