প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
ক্ষোভ ঝাড়লেন প্রভা
সংবাদ দিগন্ত ||
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট ঘিরে আলোচনার মধ্যেই দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।সম্প্রতি প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি সাইবার বুলিং, ভিকটিম ব্লেমিং এবং অনলাইন হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরেন।প্রভা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে তিনি বিভিন্নভাবে ট্রল ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু প্রকৃত অপরাধীদের পরিবর্তে সমাজ ভুক্তভোগীদেরই বেশি আক্রমণ করে।আরও পড়ুন, লাইনচ্যুত ববিভিডিওবার্তায় তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যারা অন্যদের নিয়ে কটূক্তি ও বিদ্বেষমূলক মন্তব্য করেন, তাদের অনেকেই ব্যক্তিগত নিরাপত্তাহীনতা ও অসন্তুষ্টি থেকে এমন আচরণ করেন।তিনি আরও বলেন, কারও ব্যক্তিগত গোপনীয়তা তার সম্মতি ছাড়া প্রকাশ করা গুরুতর অপরাধ। অথচ অপরাধীদের আড়াল করে ভুক্তভোগীদের নিয়ে সমালোচনা করা সমাজের জন্য ক্ষতিকর।ভিডিওর শেষ অংশে আগামী প্রজন্মের জন্য সঠিক পারিবারিক শিক্ষা, সচেতনতা এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান এই জনপ্রিয় অভিনেত্রী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত