প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ ফুটবল জ্বরে কাঁপছে দেশ
সংবাদ দিগন্ত ||
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস সবসময়ই তুঙ্গে থাকে। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচ এলেই সমর্থকদের মধ্যে বাড়ে বাড়তি উত্তেজনা।বুধবার সকাল ৭টায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচ ঘিরে দেশের বিভিন্ন স্থানে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।দর্শকরা ঘরে বসেই টেলিভিশনের মাধ্যমে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন। আরও পড়ুন, আর্জেন্টিনার জার্সিতে ২০০তম ম্যাচের মাইলফলকের সামনে লিওনেল মেসিরাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভির পাশাপাশি টি স্পোর্টস ও সময় টেলিভিশনও ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব নিয়ে এসব চ্যানেল বিশ্বকাপের ম্যাচ দেখানোর ব্যবস্থা করেছে।শুধু টেলিভিশন নয়, মোবাইল ও ল্যাপটপেও ম্যাচ দেখার সুযোগ রয়েছে। তবে অনলাইন প্ল্যাটফর্মে নির্ধারিত সাবস্ক্রিপশন ফি দিয়ে মাই রবি অ্যাপ, টফি এবং বায়োস্কোপে খেলা দেখা যাবে।এছাড়া দেশের বিভিন্ন এলাকায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে, যেখানে ফুটবলপ্রেমীরা একসঙ্গে বিশ্বকাপের রোমাঞ্চ উপভোগ করবেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত