প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
কংস নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, যৌন নির্যাতন ও হত্যার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার
সংবাদ দিগন্ত ||
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর কংস নদ থেকে পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় যৌন নির্যাতন ও হত্যার আলামত পাওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় শিশুটি। পরে সন্ধ্যায় বাড়ির কাছের কংস নদে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।আরও পড়ুন, সালিশে উত্তেজনা, দেশীয় অস্ত্রের হামলায় প্রাণ গেল শ্রমিক দলের নেতারপ্রাথমিকভাবে দাফনের প্রস্তুতির সময় গোসল করানোর পর শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখা গেলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ঘটনার তদন্তে নেমে পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে নির্জন স্থানে নিয়ে নির্যাতনের পর নদীতে ফেলে দেওয়ার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত