প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট অভিযান
মোঃ আলমগীর হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ ||
১৫ জুন ২০২৬ তারিখ নড়িয়া উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে একটি সমন্বিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।সহকারী কমিশনার (ভূমি), নড়িয়া ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব লাকী দাস কর্তৃক উপজেলার ভোজেশ্বর এলাকায় অবস্থিত “আরিয়ান বিস্কুট বেকারী” তে অভিযান পরিচালনা করা হয়। এসময়, অস্বাস্থ্যকর পরিবেশ, পণ্যের মোড়কে বিএসটিআই-এর নকল লোগো ব্যবহার করে ভোক্তা প্রতারণা, মেয়াদোত্তীর্ণ কেক বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুসারে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।এছাড়াও, আজ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক শরীয়তপুর সদর উপজেলার দুইটি রেস্তোরাঁ তে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে মোট ৬,০০০/- টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।আরও পড়ুন , রাজবাড়ীতে আর্জেন্টিনা সমর্থকসহ ৫ মাদকসেবীর কারাদ'ণ্ডএকইদিনে, বাল্যবিবাহ প্রতিরোধে নড়িয়া উপজেলায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। বাল্যবিবাহ সংঘটিত হওয়ার সংবাদ পেয়ে বিকেল ৪:৩০ ঘটিকায় নড়িয়া উপজেলার দক্ষিণ নয়ন মাদবরের কান্দি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), নড়িয়া ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব লাকী দাস।এ সময় বিয়ের উপযুক্ত বয়স না হওয়া সত্ত্বেও বিয়ে দেয়ার কাজে জড়িত লোকদেরকে আটক করা হয়। বিবাহ নিবন্ধককে (কাজী) ০৬ (ছয়) মাসের কারাদণ্ড ও ১০,০০০/ (দশ হাজার টাকা মাত্র) অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া, এ কাজের সাথে সংশ্লিষ্টতা থাকায় ছেলে, তার পিতা-মাতা ও স্থানীয় মেম্বারের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নড়িয়াকে নির্দেশনা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত