প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
তারাপুর খেয়াঘাটে রক্তাক্ত ছিনতাই, আহত বিক্রয় প্রতিনিধি
সংবাদ দিগন্ত ||
ফরিদপুরের মধুখালী উপজেলায় এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে আহত করে প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার তারাপুর খেয়াঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আহত রবিউল আউয়াল আলফাদ একটি ওষুধ কোম্পানির প্রাণিসম্পদ বিভাগে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। তিনি নওপাড়া বাজারসহ আশপাশের বিভিন্ন ফার্মেসি থেকে বকেয়া টাকা সংগ্রহ করে বাগাট বাজারের দিকে যাচ্ছিলেন।পথে নওপাড়া ইউনিয়নের তারাপুর খেয়াঘাট এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করা হয়। পরে তার কাছে থাকা প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় আরোপড়ুন , দুবাই আবুধাবি সমন্বয়ে দেশে ফেরানো হবে বেনজীরকেহামলাকারীরা।আহত রবিউল আউয়াল আলফাদ জানান, তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার, মধুখালী সার্কেলের কর্মকর্তা মোহাম্মদ আজম খান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে। রাতের বেলায় ওই সড়কে নিরাপত্তা বাড়ানোর দাবিও জানিয়েছেন অনেকে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত