প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, নতুন বেতন কাঠামোর প্রস্তুতি চূড়ান্ত
সংবাদ দিগন্ত ||
প্রায় এক যুগ পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামোর খসড়া ও নীতিগত রূপরেখা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যদিও এখনো গেজেট প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত প্রকাশ করা হতে পারে।পরিকল্পনা অনুযায়ী, নতুন পে-স্কেল একসঙ্গে কার্যকর না করে তিনটি ধাপে বাস্তবায়ন করা হবে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর চিন্তা করা হচ্ছে।বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় তাদের বেতন শতভাগ পর্যন্ত বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হচ্ছে।সরকারের মতে, গত প্রায় ১১ বছর ধরে সরকারি চাকরিজীবীরা একই বেতন কাঠামোর আওতায় রয়েছেন। এ সময়ে মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় নতুন বেতন কাঠামো সময়ের দাবি হয়ে উঠেছে।আরও পড়ুন , দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদপ্রস্তাবিত কাঠামোয় পেনশন ব্যবস্থাতেও বড় পরিবর্তনের সুপারিশ রয়েছে। যাদের মাসিক পেনশন ২০ হাজার টাকার নিচে, তাদের পেনশন দ্বিগুণ করার প্রস্তাব রাখা হয়েছে। ২০ থেকে ৪০ হাজার টাকা পেনশনভোগীদের জন্য ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশনভোগীদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।শুধু বেতন ও পেনশন নয়, বিভিন্ন ভাতাতেও বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব রয়েছে। বৈশাখী ভাতা মূল বেতনের ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা এবং শিক্ষা ভাতা ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট মহলের মতে, প্রস্তাবিত এই বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং মূল্যস্ফীতির চাপ মোকাবিলা সহজ হবে। তবে চূড়ান্ত বাস্তবায়নের আগে সরকারি গেজেট প্রকাশ এবং প্রশাসনিক অনুমোদনের বিষয়টি গুরুত্বপূর্ণ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত