প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
জয়ার নতুন সিনেমা
সংবাদ দিগন্ত ||
দুই বছর আগে দর্শকের হৃদয় জয় করা সিনেমা ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল নিয়ে আসছেন নির্মাতা কৌশিক গাঙ্গুলী। নতুন ছবির নাম ‘আজও অর্ধাঙ্গিনী’, যা মুক্তি পাবে আগামী ১০ জুলাই।প্রথম পর্বের মতো এবারও কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন জয়া আহসান, কৌশিক সেন এবং চূর্ণী গাঙ্গুলী। নতুন করে যুক্ত হয়েছেন ইন্দ্রাশিস রায়।নির্মাতার ভাষ্য অনুযায়ী, প্রথম সিনেমার গল্প শেষ হওয়ার প্রায় দুই বছর পর একটি বিয়েকে কেন্দ্র করে আবার মুখোমুখি হবে সুমন, শুভ্রা ও মেঘনা।আরও পড়ুন , ব্রাজিলের জার্সিতে বুবলীর আবেগঘন পোস্টগল্পে উঠে আসবে তিন চরিত্রের অনেক অজানা সত্য। বিশেষ করে মেঘনার সন্তান টিকলিকে ঘিরেই তৈরি হবে নতুন সংকট, যা গল্পে নতুন মোড় আনবে।অভিনেত্রী জয়া আহসান বলেছেন, ‘অর্ধাঙ্গিনী ছিল ভীষণ পরিণত একটি গল্প। সেই সিনেমার সিক্যুয়েলের অংশ হতে পারা আনন্দের। দর্শকের প্রত্যাশার চেয়ে বেশি কিছু দেওয়াই এবার আমাদের চ্যালেঞ্জ।’সব মিলিয়ে সম্পর্ক, আবেগ ও অপ্রকাশিত সত্যের নতুন অধ্যায় নিয়ে দর্শকদের সামনে আসছে ‘আজও অর্ধাঙ্গিনী’।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত