প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
সবুজ কর্মসংস্থান ও সবুজ বিপ্লবের লক্ষ্যে মিঠাপুকুরে ২,৫০০ বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন
মোত্তাছিন বিল্লাহ , মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: ||
আজ ১৩ জুন ২০২৬, দেশব্যাপী “সবুজ কর্মসংস্থান ও সবুজ বিপ্লব” বাস্তবায়নের লক্ষ্যে ৫ (পাঁচ) বছরে ২৫ (পঁচিশ) কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনের অংশ হিসেবে মিঠাপুকুর উপজেলায় ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়ন এবং ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে মোট ২,৫০০টি বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুরের মাননীয় এমপি অধ্যাপক গোলাম রব্বানী।আরও পড়ুন , তারুণ্যের উচ্ছ্বাসে শঠিবাড়ী প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রাব্বানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ এবং জেলা জামাতে ইসলামির সেক্রেটারি মাওলানা মোঃ এনামুল হক।বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার কর্মসূচি নয়— এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিনিয়োগ। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততার মাধ্যমে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের আহ্বান জানানো হয়।কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, রোপণকৃত গাছের নিয়মিত পরিচর্যার মাধ্যমেই এ উদ্যোগের সফলতা নিশ্চিত করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত